Author: নিউজ ডেস্ক
পটুয়াখালী: জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি, অভিযোজন, জলবায়ু সহনশীলতা এবং এসব বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, স্থানীয় বাস্তবতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা সংবাদে তুলে ধরার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে প্রশিক্ষণের সমাপনী…
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেরা হজ গাইডের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর মাওলানা মো. আব্দুল হালিম গাজী। তিনি ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার হিসেবে কর্মরত রয়েছেন। গত ৫ সেপ্টেম্বর ঢাকার আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সরকারি ব্যবস্থাপনায় হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মাওলানা মো. আব্দুল হালিম গাজী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মো. এলেম গাজী। ২০১০ সাল থেকে ২০২৬ সালের হজ মৌসুম পর্যন্ত সরকারি হজ গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দীর্ঘ এই সময়ে তিনি…
পটুয়াখালী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট বাড়ছে। এসব ঝুঁকি এবং মানুষের জীবন-জীবিকায় এর বহুমাত্রিক প্রভাব কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবা ফারজানা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত কোনো সংকট নয়; এর সঙ্গে মানুষের জীবন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পানি, বসতি, অর্থনীতি ও জীবিকার বিষয় সরাসরি…
পটুয়াখালী: অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা এবং অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণরা। আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (PDO) আয়োজিত ও সমাজসেবক এডভোকেট মোঃ আঃ জলিলের সহযোগিতায় কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা…