Author: নিউজ ডেস্ক

পটুয়াখালীঃ জেলার সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে সম্পত্তি নিয়ে বাবা-ছেলের বিরোধে ঘরছাড়া হয়েছেন ৬৩ বছর বয়সী কারি আব্দুল মান্নান শিকদার। নিজের উপার্জনের টাকায় কেনা জমিতে নির্মিত ঘরে থাকতে না পেরে বর্তমানে মির্জাগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছেন বলে দাবি তাঁর। জমি ও ঘরের দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলেও এখনো সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি। কারি আব্দুল মান্নান শিকদারের দুই ছেলে—মো. শহিদুল ইসলাম ও মাওলানা তাজুল ইসলাম। আব্দুল মান্নানের দাবি, অনেক কষ্ট করে ছোট ছেলে তাজুল ইসলামকে পড়াশোনা করিয়েছেন এবং তাকে বড় আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার সাত-আট মাস পর দ্বিতীয় বিয়ে করার…

Read More

পটুয়াখালীঃ দুর্যোগের আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনসের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কারিগরি সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে পরিচালিত প্রতিষ্ঠা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাচিত ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। সভায় জানানো হয়, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা, আকস্মিক বন্যা, বজ্রপাত, খরাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এসব দুর্যোগে প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। এ বাস্তবতায় বিদ্যমান সরকারি দুর্যোগ…

Read More

পটুয়াখালী: জেলার কুয়াকাটায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ৩১ বছর ধরে ভোগদখলে থাকা বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একদল বহিরাগতকে সঙ্গে নিয়ে বাড়ি ঘেরাও করে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করা হয়। এ সময় প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোরও অভিযোগ করেছেন তারা। ঘটনায় পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মো. সেলিম মুন্সী। বৃহস্পতিবার কুয়াকাটার মুছল্লিয়াবাদ এলাকার বাসিন্দা সেলিম মুন্সী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। তিনি জানান, ১৯৯৫ সালে এসএ খতিয়ানমূলে জমিটি ক্রয় করে পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন। পরবর্তী সরকারি জরিপে জমিটি তার নামে বিএস ১১২২…

Read More

পটুয়াখালীঃ নদীভাঙনের তীব্র আগ্রাসনে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজির হাট এলাকার মানুষের ঘরবাড়ির সঙ্গে এবার হুমকির মুখে পড়েছে পারিবারিক কবরস্থানও। তেঁতুলিয়া নদী ক্রমেই তীরের দিকে এগিয়ে আসায় বসতভিটা হারানোর আশঙ্কায় একে একে ঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় নিজের বাবা ও দাদির কবর থেকে কঙ্কাল উত্তোলন করে অন্যত্র দাফন করতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দা নিজাম মৃধা। কবর সরানোর পর এবার নিজের ঘরও সরিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটছে তার। দশমিনা উপজেলার হাজির হাট বাজারের উত্তর পাশে চৌকিদার বাড়ির দরজা থেকে হাজির হাট মসজিদ পর্যন্ত এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে অন্তত পাঁচটি পরিবার তাদের বসতঘর…

Read More

পটুয়াখালী: জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি, অভিযোজন, জলবায়ু সহনশীলতা এবং এসব বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, স্থানীয় বাস্তবতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা সংবাদে তুলে ধরার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে প্রশিক্ষণের সমাপনী…

Read More

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেরা হজ গাইডের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর মাওলানা মো. আব্দুল হালিম গাজী। তিনি ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার হিসেবে কর্মরত রয়েছেন। গত ৫ সেপ্টেম্বর ঢাকার আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সরকারি ব্যবস্থাপনায় হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মাওলানা মো. আব্দুল হালিম গাজী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মো. এলেম গাজী। ২০১০ সাল থেকে ২০২৬ সালের হজ মৌসুম পর্যন্ত সরকারি হজ গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দীর্ঘ এই সময়ে তিনি…

Read More

পটুয়াখালী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট বাড়ছে। এসব ঝুঁকি এবং মানুষের জীবন-জীবিকায় এর বহুমাত্রিক প্রভাব কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবা ফারজানা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত কোনো সংকট নয়; এর সঙ্গে মানুষের জীবন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পানি, বসতি, অর্থনীতি ও জীবিকার বিষয় সরাসরি…

Read More

পটুয়াখালী: অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা এবং অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণরা। আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (PDO) আয়োজিত ও সমাজসেবক এডভোকেট মোঃ আঃ জলিলের সহযোগিতায় কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা…

Read More