Author: admin

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি পরীক্ষাকেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুলহাস হাওলাদারের নেতৃত্বে এবং ছাত্রদল নেতা রাতুল হাসানের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়। এ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের অনেকে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন সহযোগিতা প্রশংসনীয়। ছাত্রদল কর্মী রাতুল হাসান বলেন,‘শুধু রাজনীতি নয়, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। পরীক্ষার্থীদের জন্য এমন সময়টায় ছোট্ট সহযোগিতা বড় স্বস্তি এনে দিতে…

Read More

হলুদাভ এক অপরিচিত ফলের ঝলকানিতে ঝলমল করছে পটুয়াখালীর বল্লভপুর গ্রামের মাঠ। দেখে মনে হবে যেন আরব কোনো মরুভূমির চাষাবাদের দৃশ্য। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে কামরুজ্জামান জুয়েল নামে এক সফল উদ্যোক্তা। যিনি বিদেশি সাম্মাম ফলের বাণিজ্যিক চাষ করে পটুয়াখালীর মাটিতে গড়েছেন অনন্য নজির। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা জুয়েল পেশায় একজন ব্যাংকার। তিনি রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত আছেন। তবে তাঁর রয়ে গেছে কৃষির প্রতি গভীর টান। সেই টান থেকেই গড়ে তুলেছেন ‘হাওলাদার এগ্রো’, যেখানে সাত বছরের পরিশ্রমে সফলভাবে চাষ করছেন সৌদি আরবের মাস্ক মেলন, রক মেলন ও হানি ডিউ মেলনের মতো জনপ্রিয় সাম্মাম ফল। মাত্র ৪৬…

Read More

জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিসান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসফিয়া আদ্রিতা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিনিয়র জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন এনসিটিএফ এর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনি এবং রিটার্নিং কর্মকর্তার ইয়েস বাংলাদেশের সদস্য মেহেদী হাসান রিফাত। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, নিকিতা বিনতে নিজাম, সাংগঠনিক সম্পাদক নাহিদা বিনতে নেছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল আদিব,শিশু…

Read More

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি এবং চীন সরকারের অর্থায়নে বরিশাল অঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার সামনের সড়কে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। ‘দক্ষিণাঞ্চলের নিরাপদ যোগাযোগ ও পর্যটন উন্নয়নে ৬ লেন সড়ক ও আধুনিক হাসপাতালের বিকল্প নেই’—এই স্লোগানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায়ই দীর্ঘ…

Read More

জাতীয়করণসহ ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরন। সমাবেশে বক্তারা বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশায় ভুগছে। আমরা অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।” বক্তারা…

Read More

কলাপাড়া পৌরসভার রাজস্ব আয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাট বাজার, খেয়াঘাট, বাস স্ট্যান্ড, পশু জবেহ খানা সহ রাজস্ব আদায় খাতের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর দরপত্র বিক্রি হলেও কোন দরপত্র জমা না পড়ায় খাস কালেকশনে নিতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে দরপত্র গুছের অভিযোগ  উঠেছে। এতে পৌরসভার রাজস্ব আয় আশংকা জনক হারে হ্রাস পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে পৌর প্রশাসক বলেছেন খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ ইজারা আদায় করছেন। অথচ বাস্তবতায় হাট বাজারের ইজারা নিয়ন্ত্রণ করছেন একটি প্রভাবশালী মহল। এর আগে ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একটি প্রভাবশালী মহল রাজস্ব আদায় কার্যক্রম নিয়ন্ত্রণ করায়…

Read More

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মাহা সাংগ্রাই উৎসব।বর্ণিল সাজে, ঐতিহ্যের রঙে এবং নিখাদ আনন্দে রাঙা এক মহোৎসবে মেতে উঠেছে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়।বছরের অন্যতম বড় ও বহুল আকাঙ্ক্ষিত উৎসব সাংগ্রাই উপলক্ষে কুয়াকাটা অঞ্চলজুড়ে বইছে উৎসবের জোয়ার।আর তা উপভোগ করতে ভীড় জমিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে শুরু হয় মূল জলকেলি বা পানি খেলার অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের অসহায় মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের প্রতি সহনাভূতি প্রকাশ করার জন্য আয়োজক কমিটির কমিটির তরফ থেকে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত রাখাইন তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বরণ…

Read More

পটুয়াখালী জেলায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যন্ত প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১১২ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৭২ জন রোগী। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, গলাচিপায় ১৭ জন, বাউফলে ১৫ জন, মির্জাগঞ্জে ৮ জন, দশমিনায় ৭ জন, কলাপাড়ায় ৩ জন এবং দুমকিতে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালের পরিসংখ্যান ছাড়াও আরও অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু গত এক সপ্তাহেই জেলায় ৪৫৩…

Read More

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় মহিপুর থানা সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাংগণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর…

Read More

পটুয়াখালীর দুমকিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে স্থানীয় একটি মাংসের দোকান ও গরুর প্রকৃত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম (২৫)-কে আটক করে এবং জবাইকৃত গরুর পচা চামড়াসহ মাংস জব্দ করে। স্থানীয় সূত্র জানায়, দোকান মালিক রনি মৃধার বিরুদ্ধে এর আগেও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। সে প্রায়ই চুপিসারে রোগাক্রান্ত গরু জবাই করে…

Read More