Author: admin

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক ও জাগোনিউজ২৪.কম-এর বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন তিনি। আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় রাজধানীতে বিএসজেএ’র ২০তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য এটিএম সাইদুজ্জামান। সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদেই কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি),…

Read More

অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজে অবস্থিত মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, উপজেলার নেতা নেছারিয়া দাখিল মাদ্রাসার দুইজন, কাছিয়াবুনিয়া আসমত আলী পণ্ডিত দাখিল মাদ্রাসার দুইজন এবং পশ্চিম…

Read More

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মৎস্যচাষির মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত নেছার উদ্দিন পালোয়ান সম্পর্কে ভুক্তভোগী মৎস্যচাষি অজেদ ভান্ডারীর ছোট মেয়ের জামাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন নেছার উদ্দিন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অজেদ ভান্ডারীর কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন নেছার উদ্দিন। বুধবার সন্ধ্যায় বসতঘরে বসে টাকা না দেওয়ার কথা জানালে নেছার উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাকে “নিঃস্ব করে দেওয়ার” হুমকি দিয়ে চলে যান। রাতের শেষ ভাগে প্রকৃতির ডাকে বাইরে বের হলে অজেদ ভান্ডারী দেখতে পান তার…

Read More

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিএনপির কার্যালয়সহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দেশব্যাপী চলমান মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাউফল উপজেলা ছাত্রদল নিয়েছে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ছায়াযুক্ত বিশ্রামস্থান, বিশুদ্ধ পানীয় জল এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছে তারা। রোদের মধ্যে দীর্ঘ সময় সন্তানদের জন্য অপেক্ষা করা অভিভাবকদের জন্য এ উদ্যোগ এনে দিয়েছে স্বস্তি। ছাত্রদলের এ মানবিক সেবামূলক কর্মসূচি স্থানীয় অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং তাদের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠেছে। এই উদ্যোগের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং…

Read More

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বাংলার ঐতিহ্যবাহী পানতা ভর্তা পরিবেশন করা হয়। পরে সেখানে গলাচিপা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা,…

Read More

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্যও এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে। এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু…

Read More

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্যও এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে। এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু…

Read More

জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী এর সম্প্রতি ০১ টি পদে মোট ০৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে ০৭-১১-২০২৪ পর্যন্ত। পদের নাম ও পদসংখ্যা  ১। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা-০৪ আবেদনের যোগ্যতা  প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । চাকরি আবেদনের বয়স প্রার্থীর বয়স ০৭-১১-২০২৪  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর  । আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ০৭-১১-২০২৪ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।

Read More