Author: admin
‘গঙ্গা স্নানে ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ’ এ বিশ্বাসে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাসলীলা। সনাতন ধর্মালম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল থেকেই সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো নারী পুরুষ। শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরে ভগবানকে আমন্ত্রন, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আড়তি, আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরন করা হবে। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভবগত পাঠ ও মহানামা কীর্তন। শনিবার ভোররাতে পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা। তবে পূর্নিমা চলমান থাকায় আজ ভোরে মতুয়া সহ অনেক হিন্দু সম্প্রদায় গঙ্গা স্নান সম্পন্ন করেছেন। সৈকতে আগত পূন্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল…
পটুয়াখালী কুয়াকাটার কলাপাড়া এলাকায় এবার বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ১৫ কেজি ৭০০ গ্রাম ওজনের এক মেদ মাছ। মাছটি কুয়াকাটা মাছ বাজারে ডাকের মাধ্যমে সাড়ে ১৪ হাজারে বিক্রি হয়েছে। কলাপাড়া উপজেলার দক্ষিণ মুসুল্লীয়াবাদ গ্রামের জেলে খলিলের জালে মাছটি ধরা পরে। শনিবার (৯ নভেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে খলিল। পরবর্তীতে পাইকারি ক্রেতা ফিস ভ্যালীর (ডিএমডি) ব্যবসায়ী মো: হাসান মাছটি ৯০০ টাকা কেজি ধরে ১৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছটি ক্রয় করা ব্যবসায়ী ফিস ভ্যালীর হাসান বলেন, মেদ মাছগুলো বাজারে বর্তমানে তেমন একটা আসে না। সেজন্য মাছটি ক্রয় করেছি কারণ এই মাছের ভালো…
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মানাধীন একটি দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে মাথায় পরে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ও কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়। মহিপুর থানার ওসি ওসি তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে…
পটুয়াখালী জেলার বাজার ও দ্রব্যমূল্য তদারক ও মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ বাজারে ভেজাল ও প্রতারণা বন্ধে বিভিন্ন সেক্টর থেকে মতামত প্রদান করা হয়। মতবিনিময় সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মোঃ কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি , সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক,…
পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন। চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের এক উপকমিশনারকে রাজশাহী রেঞ্জে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি। সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’ এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘আব্দুল্লাহ’ সারা বিশে^র কাছেই একটি পরিচিত জাহাজ। গত কয়েক মাস আগে বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি সোমালিয়া জলদস্যূরা ছিনতাই করেছিলো। তবে সারা দেশ যখন স্থবিরতা আর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ঠিক তখনই নিরাপদে আর নির্বিঘেœ পায়রা সমুদ্র বন্দরের ইনার এ্যাঙ্করে লাইটারেজ এর মাধ্যমে কয়লা খালাস করছে এস আর সিপিং এর ‘আব্দুল্লাহ’। আর এই কয়লা দিয়েই সচল রয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশের আমদানী রপ্তানি যখন তলানিতে, ঠিক সে সময় তিনটি জাহাজ এই বন্দর ব্যবহার করে পন্য খালাস করেছে। আর জুলাই মাসেই বন্দরে ভিড়েছে আটটি বিদেশী জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থাপনায় বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক…
পটুয়াখালী লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল রহমানের নেতৃত্ব এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তর পারে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড অপসারণ করা হয়েছে। এছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পারে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন। পটুয়াখালী নদী বন্দর কতৃপক্ষের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, নদীর তীরভূমিতে…
‘মা’ ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়।সেই হিসাবে আজ ১২ মে বিশ্ব মা দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিনটি।
পটুয়াখালীর বাউফলের মোসা. তাকিয়া বেগম (১৯) নামের এক নব বধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলার বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ১ বছর আগে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার ফজলু গাজীর ছেলে মিরাজ গাজীর সঙ্গে পারিবারিক ভাবে সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ের তাকিয়ার বিয়ে হয়ে। নিহত নববধূর ভাই সোহরাব বলেন, তাকিয়ার বিবাহের ৫ মাস পর থেকে চাচতো বোন বলতো, স্বামী যখন ঢাকা থেকে বাড়ি ফেরে তখন যৌতুকের জন্য মাদক সেবন করে মিরাজ নির্মম নির্যাতন করতো। আগে যদি জানতাম ছেলে মাদকাসক্ত তাহলে বোনকে বিবাহ দিতাম না। তিনি আরও বলেন, এবিষয়টি নিয়ে ভাবতাম স্বামী স্ত্রীর বিষয়…