Author: admin
কলাপাড়া পৌরসভার রাজস্ব আয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাট বাজার, খেয়াঘাট, বাস স্ট্যান্ড, পশু জবেহ খানা সহ রাজস্ব আদায় খাতের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর দরপত্র বিক্রি হলেও কোন দরপত্র জমা না পড়ায় খাস কালেকশনে নিতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে দরপত্র গুছের অভিযোগ উঠেছে। এতে পৌরসভার রাজস্ব আয় আশংকা জনক হারে হ্রাস পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে পৌর প্রশাসক বলেছেন খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ ইজারা আদায় করছেন। অথচ বাস্তবতায় হাট বাজারের ইজারা নিয়ন্ত্রণ করছেন একটি প্রভাবশালী মহল। এর আগে ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একটি প্রভাবশালী মহল রাজস্ব আদায় কার্যক্রম নিয়ন্ত্রণ করায়…
পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মাহা সাংগ্রাই উৎসব।বর্ণিল সাজে, ঐতিহ্যের রঙে এবং নিখাদ আনন্দে রাঙা এক মহোৎসবে মেতে উঠেছে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়।বছরের অন্যতম বড় ও বহুল আকাঙ্ক্ষিত উৎসব সাংগ্রাই উপলক্ষে কুয়াকাটা অঞ্চলজুড়ে বইছে উৎসবের জোয়ার।আর তা উপভোগ করতে ভীড় জমিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে শুরু হয় মূল জলকেলি বা পানি খেলার অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের অসহায় মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের প্রতি সহনাভূতি প্রকাশ করার জন্য আয়োজক কমিটির কমিটির তরফ থেকে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত রাখাইন তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বরণ…
পটুয়াখালী জেলায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যন্ত প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১১২ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৭২ জন রোগী। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, গলাচিপায় ১৭ জন, বাউফলে ১৫ জন, মির্জাগঞ্জে ৮ জন, দশমিনায় ৭ জন, কলাপাড়ায় ৩ জন এবং দুমকিতে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতালের পরিসংখ্যান ছাড়াও আরও অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু গত এক সপ্তাহেই জেলায় ৪৫৩…
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় মহিপুর থানা সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাংগণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর…
পটুয়াখালীর দুমকিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে স্থানীয় একটি মাংসের দোকান ও গরুর প্রকৃত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখা যায়। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম (২৫)-কে আটক করে এবং জবাইকৃত গরুর পচা চামড়াসহ মাংস জব্দ করে। স্থানীয় সূত্র জানায়, দোকান মালিক রনি মৃধার বিরুদ্ধে এর আগেও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। সে প্রায়ই চুপিসারে রোগাক্রান্ত গরু জবাই করে…
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক ও জাগোনিউজ২৪.কম-এর বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন তিনি। আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় রাজধানীতে বিএসজেএ’র ২০তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য এটিএম সাইদুজ্জামান। সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদেই কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি),…
অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজে অবস্থিত মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, উপজেলার নেতা নেছারিয়া দাখিল মাদ্রাসার দুইজন, কাছিয়াবুনিয়া আসমত আলী পণ্ডিত দাখিল মাদ্রাসার দুইজন এবং পশ্চিম…
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মৎস্যচাষির মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত নেছার উদ্দিন পালোয়ান সম্পর্কে ভুক্তভোগী মৎস্যচাষি অজেদ ভান্ডারীর ছোট মেয়ের জামাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন নেছার উদ্দিন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অজেদ ভান্ডারীর কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন নেছার উদ্দিন। বুধবার সন্ধ্যায় বসতঘরে বসে টাকা না দেওয়ার কথা জানালে নেছার উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাকে “নিঃস্ব করে দেওয়ার” হুমকি দিয়ে চলে যান। রাতের শেষ ভাগে প্রকৃতির ডাকে বাইরে বের হলে অজেদ ভান্ডারী দেখতে পান তার…
পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিএনপির কার্যালয়সহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দেশব্যাপী চলমান মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাউফল উপজেলা ছাত্রদল নিয়েছে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ছায়াযুক্ত বিশ্রামস্থান, বিশুদ্ধ পানীয় জল এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছে তারা। রোদের মধ্যে দীর্ঘ সময় সন্তানদের জন্য অপেক্ষা করা অভিভাবকদের জন্য এ উদ্যোগ এনে দিয়েছে স্বস্তি। ছাত্রদলের এ মানবিক সেবামূলক কর্মসূচি স্থানীয় অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং তাদের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠেছে। এই উদ্যোগের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং…