Author: admin
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, সৌন্দর্য ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখা ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় পটুয়াখালী শহরের সদর রোডের এসপি কমপ্লেক্সের তৃতীয় তলায় কফি অ্যান্ড কুকি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাডমিন প্যানেলের উদ্যোগে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অ্যাডমিন প্যানেলের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘প্রাণবন্ত জেলা পটুয়াখালী’র কিউরেটর মোঃ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডমিন মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ…
পটুয়াখালী : জেলার দুমকিতে পায়রা সেতুর লেবুখালী টোল চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগের ভেতর থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোস্তাফিজুর রহমান (৩২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মো. আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফ (৪৩)। পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশ জানতে পারে, বরিশালের দিক থেকে একটি মাইক্রোবাসে যাত্রীবেশে এক ব্যক্তি স্কুলব্যাগে করে ইয়াবার চালান নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। পরে দুমকি থানা পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজায় চেকপোস্ট…
পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনে ৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা-এর ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, জনকল্যাণে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা…
পটুয়াখালী: কারাগারের শয্যা থেকে হাসপাতালের আইসিইউ। হাতে হাতকড়া, শরীরে লাইফ সাপোর্ট—জীবনের শেষ দুই মাস কেটেছে এমনই এক অনিশ্চয়তায়। একের পর এক মামলায় জামিন মিললেও মুক্ত বাতাসে আর ফেরা হয়নি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান)-এর। অবশেষে মৃত্যুই হয়ে উঠল তার শেষ মুক্তি। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। পরিবার জানায়, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন মনির খান। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি পরীক্ষাকেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুলহাস হাওলাদারের নেতৃত্বে এবং ছাত্রদল নেতা রাতুল হাসানের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়। এ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের অনেকে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন সহযোগিতা প্রশংসনীয়। ছাত্রদল কর্মী রাতুল হাসান বলেন,‘শুধু রাজনীতি নয়, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। পরীক্ষার্থীদের জন্য এমন সময়টায় ছোট্ট সহযোগিতা বড় স্বস্তি এনে দিতে…
হলুদাভ এক অপরিচিত ফলের ঝলকানিতে ঝলমল করছে পটুয়াখালীর বল্লভপুর গ্রামের মাঠ। দেখে মনে হবে যেন আরব কোনো মরুভূমির চাষাবাদের দৃশ্য। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে কামরুজ্জামান জুয়েল নামে এক সফল উদ্যোক্তা। যিনি বিদেশি সাম্মাম ফলের বাণিজ্যিক চাষ করে পটুয়াখালীর মাটিতে গড়েছেন অনন্য নজির। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা জুয়েল পেশায় একজন ব্যাংকার। তিনি রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত আছেন। তবে তাঁর রয়ে গেছে কৃষির প্রতি গভীর টান। সেই টান থেকেই গড়ে তুলেছেন ‘হাওলাদার এগ্রো’, যেখানে সাত বছরের পরিশ্রমে সফলভাবে চাষ করছেন সৌদি আরবের মাস্ক মেলন, রক মেলন ও হানি ডিউ মেলনের মতো জনপ্রিয় সাম্মাম ফল। মাত্র ৪৬…
জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিসান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসফিয়া আদ্রিতা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিনিয়র জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন এনসিটিএফ এর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনি এবং রিটার্নিং কর্মকর্তার ইয়েস বাংলাদেশের সদস্য মেহেদী হাসান রিফাত। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, নিকিতা বিনতে নিজাম, সাংগঠনিক সম্পাদক নাহিদা বিনতে নেছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল আদিব,শিশু…
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি এবং চীন সরকারের অর্থায়নে বরিশাল অঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার সামনের সড়কে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। ‘দক্ষিণাঞ্চলের নিরাপদ যোগাযোগ ও পর্যটন উন্নয়নে ৬ লেন সড়ক ও আধুনিক হাসপাতালের বিকল্প নেই’—এই স্লোগানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায়ই দীর্ঘ…
জাতীয়করণসহ ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরন। সমাবেশে বক্তারা বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশায় ভুগছে। আমরা অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।” বক্তারা…
কলাপাড়া পৌরসভার রাজস্ব আয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাট বাজার, খেয়াঘাট, বাস স্ট্যান্ড, পশু জবেহ খানা সহ রাজস্ব আদায় খাতের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর দরপত্র বিক্রি হলেও কোন দরপত্র জমা না পড়ায় খাস কালেকশনে নিতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে দরপত্র গুছের অভিযোগ উঠেছে। এতে পৌরসভার রাজস্ব আয় আশংকা জনক হারে হ্রাস পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে পৌর প্রশাসক বলেছেন খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ ইজারা আদায় করছেন। অথচ বাস্তবতায় হাট বাজারের ইজারা নিয়ন্ত্রণ করছেন একটি প্রভাবশালী মহল। এর আগে ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একটি প্রভাবশালী মহল রাজস্ব আদায় কার্যক্রম নিয়ন্ত্রণ করায়…