পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনে ৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা-এর ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, জনকল্যাণে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
